মোঃ আল আমিন, পঞ্চগড় প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়- ১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মুহাম্মদ নওশাদ জমির ও পঞ্চগড় -২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ বিজয়ী হয়েছেন। দুটি আসনেই বিএনপির জয়-জয়কার । নিরঙ্কুষ বিজয়ে নেতাকর্মীদের মাঝে প্রবল আনন্দ উৎসাহ , ও উৎসবের আমেজ বিরাজ করছে। এলাকায় বিজয়ের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে, বাঁধভাঙা আনন্দে মেতে উঠেছেন দলীয় নেতাকর্মী ভোটারসহ এলাকাবাসী।
পঞ্চগড় ১ আসনে এনসিপির হ্যাভিওয়েট প্রার্থী সারজিস আলমকে (শাপলা কপি প্রতীক)কে হারিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির ধানের শীষের প্রতীক নিয়ে ৮ হাজার ১ শত ২০ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন। এদিকে পঞ্চগড় ২ আসনে জামাতের মনোনীত প্রার্থী সফিউল আলম সুফি দাড়িপাল্লা প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ ধানের শীষের প্রতীক নিয়ে ৪৬ হাজার ৮ শত ২২ ভোট বেশী পেয়ে বিশাল ব্যবধানে বিজয়ী হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) দিনব্যাপী ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের দুটি আসনে ভোট গ্রহন শেষে চলে ভোট গণনার কাজ। রাত ৭:০০ টা থেকে একটা একটা করে আসে ভোট কেন্দ্র গুলির রেজাল্ট । সামাজিক যোগাযোগের মাধ্যমে চলে ভোটের ফলাফলের ঝড়। সরগরম প্রার্থীদের এজেন্ট কন্ট্রোল রুম। চলছে ভোট গণনা । সমর্থকের চোখে মুখে হার জিতের শংকানন্দ। আর এভাবেই সকল ভয় ও সঙ্কা কে দুর করে দুটি আসনেই নিরঙ্কুষ বিজয়ী হয় বিএনপির মনোনীত প্রার্থীরা। রাত আনুমানিক ১:৩০ মি : জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী সায়েমুজ্জামান সকল প্রার্থী ও সাংবাদিকদের উপস্থিতিতে বিজয়ীদের নাম যোষনা করেন। এসময় প্রতিদ্বন্দ্বীতায় হার মেনে নিয়ে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান এনসিপির প্রার্থী সারজিস আলম।
পঞ্চগড় -১ আসনে ইসির ফল অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী নওশাদ জমির পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট। অন্যদিকে শাপলা কলি প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা করা সারজিস আলম পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট। ফলাফলে দেখা যায় দুই প্রার্থীর মধ্যে ব্যবধান দাড়িয়েছে ৮ হাজার ১২০ ভোট। এই ব্যবধানে বিএনপির প্রার্থী মুহাম্মদ নওশাদ জমির বিজয়ী হয়েছেন।
পঞ্চগড় ২ আসনে ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়েছেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। অন্য দিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাতে ইসলামী মনোনিত প্রার্থী সফিউল আলম সফি পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৬০৮ ভোট।