
সমাচার ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই দিন আগে ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য প্রার্থী ডা. শফিকুর রহমানের নির্বাচনি বুথে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে দাহ্য পদার্থ ব্যবহার করে এ নাশকতা চালানো হয়।
দলটি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৪টার পর ঢাকা-১৫ আসনের ৪ নম্বর ওয়ার্ডের ১৩ ও ৩ নম্বর রোড এলাকায় অবস্থিত জামায়াতে ইসলামীর একটি নির্বাচনি বুথে আগুন দেওয়া হয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোর ৪টা ২৬ মিনিটের দিকে এক ব্যক্তি চাদর মুড়ি দিয়ে ঘটনাস্থলে আসে। এরপর সে বুথের ভেতরে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
আগুনে বুথটির আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, আমরা চাই শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন চাই। কিন্তু কেউ যদি পরিবেশ নষ্ট করে কিংবা কোথাও বাধা দেয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।
..
শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় মাগুরা আইডিয়াল মহিলা কলেজের প্রভাষক
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ
| শিরোনাম কোন মন্তব্য নাইগলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ
| রাজনীতি কোন মন্তব্য নাইআবুল কালাম আজাদ,রাজশাহী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: ড. ইউনূস আজ মঙ্গলবার শহীদ ওসমান হাদির স্ত্রী
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: আচরণবিধি ভঙ্গের দুটি অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত
| রাজনীতি কোন মন্তব্য নাইনিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রীদের জন্য
| জাতীয় কোন মন্তব্য নাইস্পোর্টস ডেস্ক : জুয়াড়ির প্রস্তাব গোপন করায় আইসিসি কর্তৃক এক
| খেলাধুলানিউজ ডেস্ক : ঢাকা মহানগরীসহ সারাদেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়
| শিক্ষাঢাকা: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু তথা বর্ষা অগ্রসর হয়ে ঢাকা ও
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীতে ছয় বছরের ছেলের সামনে বাবা
| আইন ও আদালতআন্তর্জাতিক ডেস্ক : ভারী বৃষ্টিপাত, ঝোড়ো বাতাস সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের
| আন্তর্জাতিকস্পোর্টস ডেস্ক : স্বপ্নের চোরাবালিতেই এ ক’দিন হাবুডুবু খেয়েছে পাকিস্তান।
| Uncategorizedঢাকা: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি কালজয়ী গানের স্রষ্টা
| জাতীয়