বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি আটক

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি আটক
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বেনাপোল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ০২টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০২ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ টহলদল বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় গাতিপাড়া–দৌলতপুর সড়কের পাশে পরিত্যক্ত একটি বাড়ির গেট সংলগ্ন স্থান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের সর্বমোট সিজার মূল্য ২,১০,৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। পরবর্তীতে উদ্ধারকৃত মালামাল মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি বলেন,
“আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::