
সমাচার ডেস্ক: দাড়িপাল্লা প্রতীকের পক্ষে কথা বলায় চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোহাম্মদ জোমা গ্রামে এক ভিক্ষুককের মারধরের অভিযোগ উঠেছে।
আহত ভিক্ষুকের নাম আবু তালেব। তিনি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আবু তালেবের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে আবু তালেব ভ্যানে করে ভিক্ষা করতে বের হলে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে কথা বলাকে কেন্দ্র করে তার সঙ্গে দুই যুবকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মোহাম্মদ জোমা গ্রামের যুবদল নেতা আশিক ও বিএনপির কর্মী অনিক তাকে মারধর করে এবং তার ভিক্ষা করা ভ্যানগাড়ি ভেঙে দেয়।
জানা যায়, আশিক চুয়াডাঙ্গার সদর উপজেলার যুবদলের সহসভাপতি ও অনিক বিএনপির সক্রিয় কর্মী। মারধরের ফলে আবু তালেব আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
..

মোঃ শফিকুল ইসলাম শফিক ধর্মপাশা (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর
| শিরোনাম কোন মন্তব্য নাইনোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলার প্রধান
| শিরোনাম কোন মন্তব্য নাইমোঃ নুরুল আলম-বান্দরবান জেলা প্রতিনিধি : ভুক্তভোগী অসহায় নারী পিংকিনু র্মার্মা
| সারাদেশ কোন মন্তব্য নাইফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে একাধিক মাদক মামলায় যাবজ্জীবন
| সারাদেশ কোন মন্তব্য নাইমৌলভীবাজার জেলা প্রতিনিধি : বিনিয়োগের প্রচুর সম্ভাবনা থাকলেও নানা সমস্যায়
| সারাদেশ কোন মন্তব্য নাইশাহীন রেজা টিটু-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিভ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ দক্ষিণপাড়ার
| সারাদেশ কোন মন্তব্য নাইফরহাদ রহমান -টেকনাফ প্রতিনিধি : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে যাত্রীদের
| সারাদেশ কোন মন্তব্য নাইসিলেট ব্যুরো চিফ : সারাদেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক
| সারাদেশ কোন মন্তব্য নাইঢাকা: মার্কিন কংগ্রেস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষে একটি
| জাতীয়সুদেব কুমার সাহা : শিক্ষা উন্নয়ন ব্যতীত জাতীয় উন্নয়ন সম্ভব
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি
| শিক্ষাআন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটা ২০২০ সালের মে মাসের। ব্রিটেনে তখন
| আন্তর্জাতিকনিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত
| শিরোনামমোঃআমান উল্লাহ, কক্সবাজার:কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন, সাবেক জেলা
| শিরোনাম