
সমাচার ডেস্ক: গাজীপুরে একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেওলিয়াবাড়ী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে গুদামটিতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। আগুন দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে গুদামে থাকা শুকনো ঝুট ও তুলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন, সারাবো, কাশিমপুর, চৌরাস্তা ফায়ার সার্ভিস স্টেশন থেকে ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্তও (বিকেল ৫টা ৩৫ মিনিট) আগুন নিয়ন্ত্রণে আসেনি।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক মোহাম্মদ মানুন ঘটনাটি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট ব্যাকাপ হিসেবে পাঠানো হয়েছে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা পরে জানা যাবে।
..
১০ এপ্রিল ২০২৬ ধামরাই প্রতিনিধি : ঢাকার ধামরাই উপজেলার কালামপুর
| সারাদেশ কোন মন্তব্য নাই১০ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী
| সারাদেশ কোন মন্তব্য নাই৯ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজার জেলার পুলিশ সুপার
| সারাদেশ কোন মন্তব্য নাই৯ এপ্রিল ২০২৬ ফরহাদ রহমান-টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ
| সারাদেশ কোন মন্তব্য নাই৯ এপ্রিল ২০২৬ মাহবুবুজ্জামান সেতু-নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায় চক
| সারাদেশ কোন মন্তব্য নাই৯ এপ্রিল ২০২৬ মোঃ আবু কাওছার মিঠু-রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি :
| সারাদেশ কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে
| জাতীয় কোন মন্তব্য নাই৯ এপ্রিল ২০২৬ সমাচার রিপোর্ট : প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের
| সারাদেশ কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে
| জাতীয়ঢাকা: রাজধানীর মিরপুর ১৪ নম্বর থেকে রজনীগন্ধা টাওয়ার পর্যন্ত রাস্তা
| জাতীয়আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা
| আন্তর্জাতিকআন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রতিরক্ষাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতকে বহন করা
| আন্তর্জাতিক