
সমাচার ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি শোকবার্তাটি প্রকাশ করেন। সজীব ওয়াজেদ জয় তার পোস্টে লেখেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
তিনি আরও লেখেন, দেশের বর্তমান সংকটময় সময়ে, যখন সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন খালেদা জিয়ার প্রয়াণ বাংলাদেশের উত্তরণের পথে একটি গভীর প্রভাব ফেলবে।
সজীব ওয়াজেদ জয় বলেন, “অতীতের নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে ভূমিকা রেখেছেন।”
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, জাতি গঠনে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে তার মৃত্যু বর্তমান সময়ে বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেন তিনি।
শেষে সজীব ওয়াজেদ জয় বেগম খালেদা জিয়ার অসংখ্য সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও আন্তরিক সমবেদনা জানান।
..
৩ এপ্রিল ২০২৬ খাইরুল ইসলাম নোমান – বরিশাল ব্যুরো প্রধানঃ
| জাতীয় কোন মন্তব্য নাই২ এপ্রিল ২০২৬ সমাচার ডেস্ক : প্রধানমন্ত্রীর নির্দেশনায় চারজনকে বিশেষ সহকারী
| জাতীয় কোন মন্তব্য নাই২ এপ্রিল ২০২৬ সমাচার ডেস্ক : জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি একটি অনলাইন
| জাতীয় কোন মন্তব্য নাইবাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রমজানকে ঘিরে তরুণদের ধর্মীয় অনুশীলনে উদ্বুদ্ধ
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: ভুয়া অর্ডার দিয়ে জামায়াতে ইসলামীর ‘ভাইয়েরা’ বেশি হয়রানি
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতের
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর আগামী ৩০
| শিরোনাম কোন মন্তব্য নাইনিউজ ডেস্ক : শেখ হাসিনার সরকারের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি মো.
| জাতীয়কুমিল্লা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে একটি দ্রুতগামী ট্রাক
| শিরোনামনিউজ ডেস্ক: আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আগামী শুক্রবার
| রাজনীতিয়্যূভেন্তুসে যোগ দিতে রাজি হয়ছেন বার্সেলোনা ফরোয়ার্ড লুইস সুয়ারেস। আন্তর্জাতিক
| খেলাধুলানারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় সিআইডির
| আইন ও আদালতরাবি প্রতিনিধি:ডিসেন্ট্রালাইজড বা বিকেন্দ্রিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও ঢাকা বিশ্ববিদ্যালয়
| শিরোনামরাকিব হোসেন, ভোলা:ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের কালিরহাট বাজারে মাদকবিরোধী
| শিরোনাম