
সমাচার ডেস্ক: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বিএনপিতে যোগ দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে অংশ নেবেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ফুল দিয়ে তাকে দলে স্বাগত জানান।
দলীয় সূত্রে জানা গেছে, যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে এরই মধ্যে ঝিনাইদহ–৪ আসনটি রাশেদ খাঁনের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি।
এর আগে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন রাশেদ খাঁন। পদত্যাগপত্রে তিনি লেখেন, ‘আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আপনার সঙ্গে রাজপথের সহযোদ্ধা হিসেবে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘ সময় আন্দোলন-সংগ্রাম ও রাজনীতি করেছি। এই পথচলায় আপনিসহ আপনার সহযোদ্ধারা কেউ আমার আচরণ ও বক্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি।’
পদত্যাগপত্রে তিনি আরও লেখেন, ‘দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার বিষয়ে আপনার সম্মতি পাওয়ায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেখাঁনেই থাকি আমাদের সম্পর্ক থাকবে মধুর ও ভ্রাতৃত্বের বন্ধনে অটুট। আমি আপনার নিকট দোয়া ও ভালোবাসা চাই। ব্যক্তিগত কারণে আমি আজ থেকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করছি এবং আপনার ও দলের জন্য শুভকামনা ব্যক্ত করছি।’
..
সমাচার ডেস্ক: আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও দেশে তেলের দাম না
| শিরোনাম কোন মন্তব্য নাইআন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত ‘শাহেদ’ ড্রোনের আরও উন্নত সংস্করণ
| আন্তর্জাতিক কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ফোর্সেসের ১২তম মহাপরিচালক (ডিজি)
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: দেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয় জোরদার
| শিরোনাম কোন মন্তব্য নাইবিনোদন ডেস্ক: ২০২৫ সালের মহাকুম্ভ মেলা থেকে ভাইরাল হয়েছিলেন মোনালিসা
| বিনোদন কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অবৈধ
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: তারেক রহমানকে যে ‘খাম্বা’ বলে ডাকা হয়, তার
| জাতীয় কোন মন্তব্য নাইরংপুর প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক
| রাজনীতিসমাচার ডেস্ক: যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সঙ্গে চলা
| আন্তর্জাতিকশাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নীলফামারীর
| শিরোনামপ্রণব কুমার সাহা, মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে উদ্বোধন করা হলো
| শিরোনামঅনুপ বালো : গম আমদানি দূর করতে সারাদেশে গম আবাদে
| জাতীয়নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরার জসিমউদ্দিন এলাকায় আড়ং শো-রুমের সামনে বাস
| জাতীয়