
আব্দুল হামিদ সন্দ্বীপ প্রতিনিধ: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ৬ বছরের এক শিশু নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উচ্চার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আলী হোসেন, সে স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ও মগধরা গ্রামের আবু তাহেরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক পুরনো বিরোধের জেরে প্রতিবেশী জাহাঙ্গীর (৪৫) হঠাৎ শিশুটির ওপর অতর্কিতে হামলা চালায়। তিনি শিশুটিকে জোরে আছাড় মারলে তার মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনার সময় শিশুটির মুখ ও কান দিয়ে রক্ত বের হতে দেখা যায়।
আহত অবস্থায় আলী হোসেনকে দ্রুত সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু সন্দ্বীপ চ্যানেল পার হওয়ার পর, চট্টগ্রাম নেওয়ার পথেই শিশুটি মৃত্যুবরণ করে।
ঘটনার পর উত্তেজিত জনতা ও স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত জাহাঙ্গীরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। বর্তমানে তিনি সন্দ্বীপ থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শফিকুল চৌধুরী জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
..
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ আব্দুর রহিম
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোটে জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: দিনাজপুরে বিএনপির এক নেতাকে নির্বাচন পর্যবেক্ষকের কার্ড দেয়া
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশে প্রার্থীর পক্ষে অবৈধভাবে টাকা বিতরণের সময়
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: ভোটাধিকার বাংলাদেশের গণতন্ত্রের অন্যতম মৌলিক ভিত্তি। তবে এই
| শিরোনাম কোন মন্তব্য নাইনিউজ ডেস্ক: ঠাকুরগাঁও জামায়াতের আমির অর্ধকোটি টাকাসহ আটক হওয়ার ঘটনাকে
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: বগুড়ার নন্দীগ্রামে সেনাবাহিনীর অভিযানে পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: কুমিল্লা-৪ আসনে বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত মঞ্জুরুল আহসান
| শিরোনাম কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক ; করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে
| জাতীয়স্পোর্টস ডেস্ক : লুকা লটেনবাচ নামের এক ফুটবলভক্তকে নিয়ে সুইজারল্যান্ডে
| খেলাধুলানিউজ ডেস্ক : বাংলাদেশে গত এক দশকের প্রতিটি বাজেটেই যোগাযোগ
| জাতীয়নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের সীমান্তে ফেনী নদীর ওপর মৈত্রী
| জাতীয়নিউজ ডেস্ক : ঢাকাস্থ মোহাম্মদপুরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য
| জাতীয়নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় মোবাইল ফোনে বাবার মৃত্যুর খবর শুনে হৃদরোগে
| শিরোনামসিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে রোববার দুপুরে
| শিরোনাম