
মোঃ আশরাফুল ইসলাম,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: সাগর থেকে মাছ ধরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ঘাটে এসে ট্রলার ভেড়ানোর সময় বুড়াগৌরাঙ্গ নদীতে পড়ে গিয়ে আল-আমিন (৩৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন।
সোমবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আল-আমিন গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সিরাজ খান।
জানা গেছে, পাঁচ দিন আগে সমুদ্রে মাছ ধরতে যায় চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের আসাদুল প্যাদার মালিকানাধীন এমবি আসাদুল নামের এই জেলে ট্রলারটি। মাছ ধরা শেষে সোমবার সকাল ৯টার দিকে ট্রলারটি চরমোন্তাজ ঘাটে পৌঁছায়। ঘাটে ভেড়ানোর সময় ট্রলার থেকে অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে জেলে আল-আমিন নিখোঁজ হন।
প্রত্যক্ষদর্শী জানান, রশি দিয়ে ট্রলারটি ঘাটের সঙ্গে বাঁধার জন্য নামতে গিয়ে পন্টুনে পা পিছলে পড়ে মাথায় আঘাত লেগে ঘাট সংলগ্ন নদীতে পড়ে যান নিখোঁজ জেলে।
নিখোঁজ জেলের সহকর্মীরা জানান, ঘটনার পরপর তাৎক্ষণিক জেলেরা উদ্ধার অভিযান শুরু করলেও তার কোনো খোঁজ মেলেনি। ঘটনার পর থেকে চরমোন্তাজ ঘাট সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীর পাড়ে জেলে উদ্ধারের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন নিখোঁজ জেলের স্বজন, সহকর্মী ও স্থানীয় মানুষজন।
এ ব্যাপারে রাঙ্গাবালী নৌপুলিশ কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস, ডুবুরি ও কোস্টগার্ডকে খবর দেওয়া হয়েছে। তারা এসে জোড়ালোভাবে উদ্ধার অভিযান করবেন।
..
মাহবুবুজ্জামান সেতু – নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার ২
| সারাদেশ কোন মন্তব্য নাই২৩ মার্চ, ২০২৬ মুহাম্মাদ আরিফুর রহমান রণি-ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে
| সারাদেশ কোন মন্তব্য নাইমুহাম্মাদ আরিফুর রহমান রণি-ঝালকাঠি : নিজের ১৩ মাস বয়সী নিথর কন্যাসন্তানকে
| সারাদেশ কোন মন্তব্য নাইসৈয়দ তানভীর আহমেদ – কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি : গত রোববার সন্ধ্যায়
| সারাদেশ কোন মন্তব্য নাইআনাছুল হক – (কক্সবাজার) ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় এক বিশ্ববিদ্যালয়
| সারাদেশ কোন মন্তব্য নাই২২ শে মার্চ ২০২৬ মিলন ইসলাম – (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
| সারাদেশ কোন মন্তব্য নাই২২ মার্চ ২০২৬ গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : প্রতিমন্ত্রী নুরুল হক
| সারাদেশ কোন মন্তব্য নাই২২ মার্চ, ২০২৬ মাহবুবুজ্জামান সেতু-নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দায়
| সারাদেশ কোন মন্তব্য নাইনিউজ ডেস্ক : জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ
| জাতীয়বাংলাদেশে নতুন করোনাভাইরাসের চীনা ভ্যাকসিনের মানব পরীক্ষা করতে দেওয়ার বিষয়ে
| জাতীয়নিউজ ডেস্ক::::: ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট
| আন্তর্জাতিকনিউজ ডেস্ক::::: ছাত্রলীগের নেতা-কর্মীরা জোর করে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা করছে
| রাজনীতিঢাকা: বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭৪তম জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে
| জাতীয়ঢাকা: ইন্ডিয়ান ইম্পোটার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (আইআইসিসিআই) বেস্ট
| অর্থনীতিশহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা : গোপালগঞ্জে এনসিপির সমাবেশে এনসিপির নেতাকর্মীদের উপরে
| শিরোনামনিউজ ডেস্ক : হায়দরাবাদ হাউসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রুদ্ধদ্বার
| জাতীয়