
আনাছুল হক,কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদ থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বৃহস্পতিবার সকালে টেকনাফের দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপ নাফনদে এ ঘটনা ঘটে।
অপহৃত জেলেরা হলেন, আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪), আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করে টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর বলেন, প্রতি দিনের মতো ড্রামের ভেলা দিয়ে টেকনাফের দমদমিয়া এলাকায় নাফনদে শিকারে যায় জেলেরা। এসময় মিয়ানমার থেকে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ জেলেকে ধরে নিয়ে যায়। এতে আরও বেশ কয়েকজন জেলে পালিয়ে আসতে সক্ষম হয়। এ বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।
স্থানীয় জেলে মোহাম্মদ আলম বলেন, আরাকান আর্মির কারণে জেলেদের সব সময় আতঙ্কের মধ্য থাকতে হয়। প্রায় সময় জেলে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। আজকেও চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

সমাচার ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর আগামী ৩০
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে অবস্থিত শতবর্ষী চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান
| শিরোনাম কোন মন্তব্য নাইএস এম নাসির উদ্দিন, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায়
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। এ
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: সংবিধান সংশোধনের লক্ষ্যে শিগগিরই সরকারি ও বিরোধী দলের
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: অস্ট্রেলিয়া সফর ও ভিসা বাতিলের গুঞ্জন নিয়ে সামাজিক
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: সম্প্রতি হামে আক্রান্ত শিশুদের এক-তৃতীয়াংশের বয়স নয় মাসের
| শিরোনাম কোন মন্তব্য নাইআন্তর্জাতিক ডেস্ক : ২০৩৬ সাল পর্যন্ত রাশিয়ার ক্ষমতায় থাকার ব্যবস্থা
| আন্তর্জাতিকনিজস্ব প্রতিবেদক : কুমিল্লায় মন্দিরে হামলার ঘটনায় দায়ী ব্যক্তিরা অচিরেই
| জাতীয়ঢাকা: নয় বছর আগে বাংলাদেশি ২ নাগরিককে হয়রানির অভিযোগে ইতিহাদ এয়ারওয়েজ
| আইন ও আদালতমালয়েশিয়ার জ্যৈষ্ঠ মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব বলেছেন, বাংলাদেশসহ মহামারী করোনাভাইরাসের
| প্রবাসঢাকা: বাংলাদেশে অবস্থানরত বিদেশগামী শিক্ষার্থীদের টিকার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন
| জাতীয়বিনোদন ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা
| বিনোদননিজস্ব প্রতিবেদদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে না পাঠিয়ে
| রাজনীতি