
আরিফুল ইসলাম আরিফ, নীলফামারী: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেছেন, দেশের কোনো সরকারি মেডিকেল কলেজ বন্ধ করার বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই। তবে শিক্ষার মান বজায় রাখা অত্যন্ত জরুরি, অন্যথায় ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হতে পারে।
শনিবার (১২ এপ্রিল) নীলফামারী সরকারি মেডিকেল কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা চাই না এমন কোনো চিকিৎসক তৈরি হোক, যারা রোগীর যথাযথ চিকিৎসা দিতে অক্ষম। তাই শিক্ষার মান নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার।”
দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজের মধ্যে নবীন ছয়টি নানা সমস্যায় জর্জরিত হলেও নীলফামারী মেডিকেল কলেজের সার্বিক অবস্থা তুলনামূলকভাবে সন্তোষজনক বলে মন্তব্য করেন তিনি। এসব নবীন কলেজের অবকাঠামো উন্নয়নে সরকার ইতোমধ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে বলেও জানান মহাপরিচালক।
পরিদর্শনকালে কলেজের সম্মেলন কক্ষে অধ্যক্ষ ডা. জিম্মা হোসেনের সভাপতিত্বে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন ডা. নাজমুল হোসেন। সভায় কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। পরবর্তীতে কলেজ চত্বরে চারটি গাছের চারা রোপণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (মানবসম্পদ ও ব্যবস্থাপনা) ডা. মাসুদুর রহমান, উপপরিচালক (সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ) ডা. সৈয়দ মো. বাকী বিল্লাহ, রংপুর ও দিনাজপুর সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষসহ স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা

মোঃ মুকুল হক,চাঁপাইনবাবগঞ্জ: দীর্ঘদিন ধরে কৃষকের ছদ্মবেশে আত্মগোপনে থাকা মাদক
| শিরোনাম কোন মন্তব্য নাইসিলেট ব্যুরো চিফ: দক্ষিণ কোরিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মির্জা
| শিরোনাম কোন মন্তব্য নাইমাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিনব্যাপী
| শিরোনাম কোন মন্তব্য নাইবাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মো.
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে ২০২৪
| জাতীয় কোন মন্তব্য নাইমোঃ আবু কাওছার মিঠু,রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক
| শিরোনাম কোন মন্তব্য নাইমোঃ আবু কাওছার মিঠু,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে
| শিরোনাম কোন মন্তব্য নাইবেলাল হোসেন ভুইয়া: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান নগর
| রাজধানী কোন মন্তব্য নাইখাগড়াছড়ি : খাগড়াছড়ি ও রাঙামাটিতে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল
| আইন ও আদালতআশিকুর রহমান : নরসিংদী থেকে এবার অত্যাধুনিক অস্ত্র (চাইনিজ রাইফেল)
| শিরোনামআব্দুল হামিদ, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের সন্দ্বীপে ২৪ মার্চ (সোমবার)সকাল সাড়ে
| শিরোনামমাদারীপুর জেলা প্রতিনিধি:মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে
| শিরোনামশহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা : সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : রোজিনা ইসলাম ইস্যুতে সাংবাদিক সমাজের প্রতি ধৈর্য
| রাজনীতি