
আনাছুল হক,কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের সঙ্গে মাদক কারবারিদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে এক মাদক কারবারি নিহত হয়েছেন এবং ১৬ জন মাদক কারবারি ও ডাকাতকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে নাফ নদে এ ঘটনা ঘটে। এ সময় বোট থেকে তিনটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) মো. সিয়াম-উল-হক। তিনি জানান, মিয়ানমার থেকে বড় ধরনের মাদকের চালান আসার খবর পেয়ে কোস্ট গার্ডের একটি বিশেষ টহল দল স্পিডবোট নিয়ে নাফ নদে কৌশলে অবস্থান নেয়।
এক পর্যায়ে একটি ইঞ্জিনচালিত বোট শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে কোস্ট গার্ড তাদের চ্যালেঞ্জ করে। পালানোর চেষ্টাকালে মাদক কারবারিরা কোস্ট গার্ডকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড তাদের বোটের ওয়াটার লাইন ও ইঞ্জিন রুম লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে বোটটি থেমে গেলে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় বোট থেকে ১৬ জন মাদক কারবারি ও ডাকাতকে আটক করা হয়। এছাড়া ইঞ্জিন রুমের ভেতরে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মাদক কারবারি ও ডাকাতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
..
১৮ মার্চ ২০২৬ মো: আল-আমিন-পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রায় ১
| সারাদেশ কোন মন্তব্য নাই১৮ মার্চ ২০২৬ কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার
| সারাদেশ কোন মন্তব্য নাই১৮ মার্চ ২০২৬ সঞ্জীব কুমার সাহা-গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া
| সারাদেশ কোন মন্তব্য নাই১৮ মার্চ ২০২৬ ফরহাদ রহমান -টেকনাফ প্রতিনিধ : কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ
| সারাদেশ কোন মন্তব্য নাই১৮ মার্চ ২০২৬ শাহীন রেজা টিটু-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : পবিত্র ঈদুল
| সারাদেশ কোন মন্তব্য নাই১৮ মার্চ ২০২৬ পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জমি নিয়ে বিরোধের
| সারাদেশ কোন মন্তব্য নাইমোঃ আবু কাওছার মিঠু – রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
| সারাদেশ কোন মন্তব্য নাইমোঃ আবু কাওছার মিঠু -রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : ঈদকে ঘিরে
| সারাদেশ কোন মন্তব্য নাইঢাকা: সারাদেশের হাসপাতালগুলোর চিকিৎসা বর্জ্য নিরাপদ ব্যবস্থাপনায় আনার জন্য অভিযানের অনুরোধ
| রাজধানীনিজস্ব প্রতিবেদক : সরকারের বিরুদ্ধে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার
| রাজনীতিনিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ
| জাতীয়নিউজ ডেস্ক:::: অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত
| শিক্ষানিজস্ব প্রতিবেদক : সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু
| আইন ও আদালতজয়পুরহাট: উত্তরের সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে দিন দিন করোনা সংক্রমণের হার
| শিরোনাম