
বগুড়া প্রতিনিধি:: বগুড়ায় জেলা কারাগারে ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন মারা গেছেন। তিনি সোমবার দিবাগত রাত ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।
শহিদুল ইসলাম রতন শহরের গোদারপাড়া দক্ষিণ পাড়ার মৃত কলিম উদ্দিনের ছেলে এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের সুপার ফারুক আহমেদ।
তিনি জানান, শহিদুল ইসলাম রতন আগে থেকে অসুস্থ ছিলেন। তার ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা ছিল। সম্প্রতি কারাগারের মেডিকেল ওয়ার্ডে রাখা ছিল তাকে। গতকাল বিকেলেও তাকে নেবুলাইজার দেয়া হয়েছিল। পরে রাতে ২ টার দিকে মারা যান তিনি।
জেল সুপার বলেন, শহিদুল ইসলাম রতন এক মাস আগে নাশকতা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আসে।আসার পর থেকে তিনি নিয়মিত চিকিৎসা পেয়ে এসেছিলেন। সকালে তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
..
সমাচার ডেস্ক: সরকারপ্রধানের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধা বিবেচনায় রাজধানীর
| জাতীয় কোন মন্তব্য নাইফরহাদ রহমান,টেকনাফ প্রতিনিধিঃ কক্সবাজারের সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযানে
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: দেড় বছর বেশি সময় ধরে চলা রাজনৈতিক অস্থিরতার
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া
| শিরোনাম কোন মন্তব্য নাইফাহিম হোসেন রিজু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় আলুর বাজারে
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: অরাজনৈতিক ক্যাম্পাস বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) গিয়ে জাতীয়
| সারাদেশ কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: অমর একুশে বইমেলা-২০২৬ আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) শুরু
| জাতীয় কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাসহ দায়িত্বশীল পদগুলোতে নিয়োগপ্রাপ্তদের আর্থিক তদন্ত
| রাজনীতি কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক ; ইংরেজি নতুন বছরে দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে
| রাজনীতিনিউজ ডেস্ক : কালো টাকা যারা তৈরি করে তারা সেটা
| জাতীয়আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে মাঠে দু’দলের
| আন্তর্জাতিকনিউজ ডেস্ক : বিএনপির ৮ এপ্রিলের অবস্থান কর্মসূচির দিনে আওয়ামী
| রাজধানীআন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া কিনে
| আন্তর্জাতিকবরগুনা: বরগুনায় অবৈধ ড্রেজার (বোমা পাওয়ার পাম্প) মেশিন বসিয়ে ভূগর্ভস্থ
| শিরোনাম