
নিউজ ডেস্ক:::: ১৬ বছর আগে কুমিল্লার দেবিদ্বারের মোহাম্মদপুর সেরাজুল হক কলেজের অধ্যক্ষ ছিলেন আব্দুস সাত্তার। সে সময় এ অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ ৩২৬ টাকা আত্মসাতের ওঠে। অভিযোগ ওঠার পর তাকে বরখাস্ত করা হয়। অর্থ আত্মসাতের অভিযোগটি মিথ্যা দাবি করে আদালতে মামলা করেন তিনি। মামলাটি লড়েন দীর্ঘ ১৫ বছরের বেশি সময়। উচ্চ আদালত গত ৩০ এপ্রিল অধ্যক্ষ পদে পুনর্বহালের রায় দেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) কলেজে স্বপদে ফিরেছেন তিনি।
অধ্যক্ষের আগমনে কলেজে দেখা যায় সাজ সাজ রব। অধ্যক্ষকে বরণে অপেক্ষায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসী। বর্ণাঢ্য র্যালি, ফুলেল শুভেচ্ছা ও বিভিন্ন স্লোগানে প্রায় ১৬ বছর পর কলেজ ক্যাম্পাসে আসেন আব্দুস সাত্তার। পরে অধ্যক্ষের আগমন উপলক্ষে দোয়া আলোচনা সভা হয়।
তদন্ত কমিটি, কলেজ তহবিলের ৩২৬ টাকা আত্মসাৎ করেছেন মর্মে প্রতিবেদন দাখিল করে। এ অভিযোগে তাকে ২০০৯ সালে ১ জানুয়ারি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়। ওই বরখাস্তের প্রতিবাদে আব্দুস সাত্তার আদালতে মামলা করেন। ২০১৮ সালের ৫ জানুয়ারি উচ্চ আদালত আব্দুস সাত্তারকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ অধ্যক্ষ পদে বহাল থাকার রায় দেন।
এ বিষয়ে অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, রাজনৈতিক প্রভাবে আমাকে বিনা দোষে হয়রানি করা হয়েছে। সাময়িক বরখাস্ত করাকালে আমার বেতন ভাতাদির অর্ধেক দেওয়ার নিয়ম থাকলেও সেটি বন্ধ রাখা হয়। কলেজ প্রতিষ্ঠাতাদের হুমকির মুখে আমি কুমিল্লায় বাসা নিয়ে থাকলেও সেখানেও পুলিশ পাঠানো হয়। উচ্চ আদালতে করা মামলা তুলে নিতে হাইকোর্টের বারান্দা থেকে সন্ত্রাসী ক্যাডার দিয়ে আমাকে তুলে এনে নির্যাতন করেছিল।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, আদালতই আব্দুস সাত্তারকে মোহাম্মদপুর সেরাজুল হক কলেজকে নির্দেশ দিয়েছেন। আমি কাগজপত্র দেখে যোগদানের নির্দেশ দিয়েছি।

শাহীন রেজা টিটু – ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ঢাকাস্থ নবীনগর উপজেলা
| সারাদেশ কোন মন্তব্য নাইআবু বকর সিদ্দিক: পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকার ধামরাই পৌরসভার
| শিরোনাম কোন মন্তব্য নাইআশরাফুল আলম সরকার,গাজিপুর জেলা প্রতিনিধি: দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার
| শিরোনাম কোন মন্তব্য নাইপটুয়াখালী-গলাচিপা প্রতিনিধি : গলাচিপা উপজেলার সাথে গোলখালীর নলুয়াবাগী রামানাবাদ নদীর
| সারাদেশ কোন মন্তব্য নাইআশরাফুল আলম সরকার – গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর
| সারাদেশ কোন মন্তব্য নাইনওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র
| সারাদেশ কোন মন্তব্য নাইপ্রণব কুমার সাহা – মাদারীপুর জেলা প্রতিনিধি : আজকের পদক্ষেপ,
| সারাদেশ কোন মন্তব্য নাইমুহাম্মাদ আরিফুর রহমান রণি – ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে
| সারাদেশ কোন মন্তব্য নাইনিজস্ব প্রতিবেদক : সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আলোচিত অভিনেত্রী রাফিয়াথ
| বিনোদনশেখ মাহবুব সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগন্জের সলঙ্গায় ঢাকা রাজশাহী মহাসড়কের
| জাতীয়নিউজ ডেস্ক: ভোটকেন্দ্র থেকে নিজের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে
| শিরোনামঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ডাচ-বাংলা ব্যাংকের ৫০০ কোটি টাকার ৭ বছর
| অর্থনীতিআন্তর্জাতিক ডেস্ক : বোমা মেরে ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী রণতরী আইএনএস
| আন্তর্জাতিকনিউজ ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পুঁজিবাজারে
| অর্থনীতিনিজস্ব প্রতিবেদক : প্রায় দুই যুগ আগে স্ত্রী হত্যা মামলায়
| আইন ও আদালত