ঢামেক হাসপাতাল থেকে পালালো আসামি

ঢামেক হাসপাতাল থেকে পালালো আসামি

ঢাকা: এবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে পুলিশ পাহারায় রাব্বী (১৯) নামে এক আসামির পালিয়ে গেছেন। ওই আসামি চলতি মাসের ২৯ তারিখ সবুজবাগ থানা পুলিশ প্রহরায় ঢামেক হাসপাতালে ভর্তি হয়।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন

ওসি মাহবুব আলম জানান, বাসাবো ওয়াব কলোনি এলাকায় একটি মারামারির মামলার আসামি হলেন রাব্বী। মারামারিতে আহত হয়েছিলেন তিনি। এ কারণে তাকে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সবুজবাগ থানা থেকে দুইজন পুলিশ প্রহরায় ছিলেন। ঢামেক হাসপাতালের ১০২ ওয়ার্ডে ২৫ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন আসামি রাব্বী।

তিনি আরও জানান, ঘটনার সময় আসামির ভাই শাওন সঙ্গে ছিলেন। বাথরুমে যাওয়ার কথা বলে শাওনের কাঁধে ভর করে আসামি হাসপাতাল থেকে পালিয়ে যায়। এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

দায়িত্বরত দুই পুলিশের গাফিলতির কারণেই আসামি পালিয়ে গেছেন বলে অভিযোগ করেন ওই কর্মকর্তা।

চলতি মাসের শুরুর দিকে কাশিমপুর কারাগার থেকে এক আসামি পালিয়ে যায়। এছাড়া কয়েকদিন আগে মিটফোর্ড হাসপাতাল থেকে এক আসামি পালিয়ে গেলেও ১০ ঘন্টা পরে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

নির্বাচিত সরকার এলে পছন্দের লোক বসানোই স্বাভাবিক: বিদায়ী চিফ প্রসিকিউটর

পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান