নিজস্ব প্রতিবেদক::::
দৈনিক ইত্তেফাকের সাবেক সাব এডিটর/দৈনিক সমাচারের বিশেষ প্রতিনিধি জাকির হোসেন আজাদীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে দৈনিক সমাচারে সম্পাদক মোঃ আবু তালেব।
দৈনিক সমাচার কর্তৃপক্ষ এক শোক বার্তায় বলেন, তার অকাল মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।
উল্লেখ্য, রোববার রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে জাকির হোসেন আজাদীর মরদেহ উদ্ধার করে পুলিশ।আজাদীর ভাই জানান, দুদিন ধরে মরদেহ ঘরে পড়ে ছিল। আজাদী সুস্থ ছিলেন, তার মৃত্যু রহস্যজনক। এ ঘটনায় হাতিরঝিল থানায় মামলা করা হয়েছে।
সোমবার ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামের বাড়ি সাতক্ষীরায় দাফন করা হয়েছে
হাতিরঝিল থানার ওসি শাহ মোহাম্মদ আওলাদ হোসেন সমাচারকে বলেন, ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাক বা অন্য কোনো কারণে মারা যেতে পারেন। তবে আত্মহত্যার চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ওসি আরো জানান, তিনি দীর্ঘদিন ধরেই ওই হোটেলে থাকতেন। সাংবাদিক পরিচয়েই তিনি হোটেলে অবস্থান করতেন। হোটেলের বিলও নিয়মিত পরিশোধ করতেন।
..