
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে মো. সালেহ জহুর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার করেরহাট বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
মো. সালেহ জহুর মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মধ্যম নাহেরপুর এলাকার কোব্বাত আহমদ চৌধুরী বাড়ির মৃত বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিনের ছেলে। জহুর আইজান আয়ান নামে তার ৬ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
মিরসরাই উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন চৌধুরী বলেন, রোববার বিকেলে মো. সালেহ জহুর ডেলিভারি নিয়ে করেরহাট ফরেস্ট অফিসে যাচ্ছিল। পথে মোটরসাইকেল-পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মো. সালেহ জহুরকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ থানার এসআই (উপ-পরিদর্শক) মো. আরিফ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কাউকে পাইনি। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তারদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালে আসার আগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছিল। দুর্ঘটনার পরপরই ঘাতক গাড়িটি পালিয়ে যায়। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
..
সমাচার ডেস্ক: বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে
| জাতীয় কোন মন্তব্য নাইএস এম নাসির উদ্দিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘোড়ার
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: জাতীয় সংসদ অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে বার
| জাতীয় কোন মন্তব্য নাইপটিয়া,চট্টগ্রাম: গাছের ডাল ও দড়ি দিয়ে কোনো রকমে বেঁধে
| শিরোনাম কোন মন্তব্য নাইমোঃ আবু সুফিয়ান: বিদ্যুৎ আমাদের আধুনিক জীবনের অন্যতম অপরিহার্য উপাদান।
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: দলীয় সরকারের অধীনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর শুরু হওয়া
| আন্তর্জাতিক কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: দেশের বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে
| জাতীয় কোন মন্তব্য নাইনারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় সিআইডির
| আইন ও আদালতআন্তর্জাতিক ডেস্ক : পারমাণবিক যুদ্ধ শুরু হলে কেউই জয়ী হতে
| আন্তর্জাতিকআশরাফুল ইসলাম (রাঙ্গাবালী) পটুয়াখালী: শুধু নামেই সংরক্ষিত বন। কিন্তু কাজে
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখানে মসজিদের সেফটি ট্যাংক খণ্ডিত অর্ধগলিত
| জাতীয়আবু নোমান: আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল এর নতুন
| অন্যান্যঢাকা: রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে
| জাতীয়ঢাকা: করোনা পরিস্থিতির কারণে মোটরসাইকেলে রাইড শেয়ারিং সেবা বন্ধের প্রতিবাদে সড়ক
| জাতীয়টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন
| শিরোনাম