
নিউজ ডেস্ক : বিএনপির আন্দোলনের সমালোচনা করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘২০১৪ সালে বিএনপি নির্বাচনে যাবে না। ২০১৩ থেকে শুরু করল অগ্নিসন্ত্রাস।লঞ্চ-ট্রেন-রাস্তায় আগুন। গাছ কেটে ফেলছে। চারিদিকে শুধু অগ্নিসন্ত্রাস। যাদের মধ্যে মনুষত্ব আছে তারা কী এভাবে মানুষ পুড়িয়ে হত্যা করতে পারে? তাদের আন্দোলন হচ্ছে মানুষ খুন করা। বিএনপির দুটি গুণ, ভোট চুরি আর মানুষ খুন। ’ভোট পাবে না বলে বিএনপি নির্বাচনে না গিয়ে সরকার উৎখাত করে ক্ষমতা দখল করতে চায় বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি। রোববার (৪ ডিসেম্বর) বিকেলে ঐতিহাসিক পলোগ্রাউন্ডে চট্টগ্রাম মহানগর এবং উত্তর-দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, ওরা (বিএনপি) জানে ইলেকশন হলে জনগণ তাদের ভোট দেবে না। তাই তারা ইলেকশন চায় না তারা সরকার উৎখাত করে, এমন কিছু আসুক যারা একেবারে নাগরদোলায় করে ক্ষমতায় বসিয়ে দেবে এটাই তারা আশা করে, এটাই তাদের বাস্তবতা। তারা জনগণের তোয়াক্কা করে না।তিনি বলেন, ওরা ভোটে যেতে চায় না। জিয়াউর রহমান যেমন জাতির পিতাকে হত্যা করে, সংবিধান লঙ্ঘন করে, সেনা আইন লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছিল। ওদের ধারণা ওইভাবেই তারা ক্ষমতায় যাবে। গণতান্ত্রিক ধারা তারা পছন্দ করে না।শেখ হাসিনা বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, সেই ১০ ডিসেম্বর বিএনপির খুব প্রিয় একটা তারিখ। বোধ হয় পাকিস্তানি হানাদার বাহিনীর পদলেহনের দোসর ছিল বলেই ১০ ডিসেম্বর তারা ঢাকা শহর নাকি দখল করবে। আর আওয়ামী লীগ সরকারকে উৎখাত করবে।তিনি বলেন, আমি তাদের বলে দিতে চাই, খালেদা জিয়া ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি জনগণের ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল। আর ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল বলেই তাকে বাংলাদেশের মানুষ মেনে নেয়নি। সারা বাংলাদেশ ফুঁসে উঠেছিল। জনতার মঞ্চ করেছিলাম আমরা। খালেদা জিয়া বাধ্য হয়েছিল পদত্যাগ করতে। দেড় মাসও যায়নি, খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়েছিল। সে কথা বিএনপির মনে রাখা উচিত। জনগণের ভোট যদি কেউ চুরি করে বাংলাদেশের মানুষ তা মেনে নেয় না। ওরা তা ভুলে গেছে।বিএনপি-জামায়াত, যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধীরা যাতে আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ২০১৩, ১৪, ১৫ সালে বিএনপির আন্দোলনের কথা তুলে ধরে তিনি বলেন, অগ্নি সন্ত্রাস করে মানুষ হত্যা, মানুষকে অগ্নিদগ্ধ করার জবাব একদিন খালেদা জিয়া-তারেক জিয়াকে দিতে হবে, এর হিসাব একদিন জনগণ নেবে।রিজার্ভ এবং ব্যাংকে টাকা নেই বলে গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ করে শেখ হাসিনা বলেন, একটা গুজব ছড়ানো হচ্ছে, ডিজিটাল বাংলাদেশ করেছি আমি, আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অপপ্রচার করছে। অথচ এই কয়েক দিনে যারা টাকা তুলতে গেছে তারা সবাই তো টাকা তুলতে পেরেছে। মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখানে আমার, একটা কথা আছে আপনি ব্যাংকে টাকা রাখবেন, না আপনি খাটের নিচে, বালিশের নিচে না আলমারিতে রাখবেন; চোরেও তো নিয়ে যেতে পারে। গুজবে মানুষ বিভ্রান্ত হয় টাকা তুলে ঘরে আনে, চোরেও নিতে পারে, আবার টাকা নিয়ে ব্যাংকে জমা রাখে। এই যে মানুষকে বিভ্রান্ত করা।বিএনপি-জামায়াতের সঙ্গে চোরের সখ্যতা আছে কিনা এমন মন্তব্য করে তিনি বলেন, এই যে মানুষের সর্বনাশ করা এটাই কী বিএনপি-জামায়াত শিবিরের কাজ। নাকি তাদের সঙ্গে চোরের সখ্যতা আছে, চোরকে চুরি করার সুযোগ করে দেওয়া।

২০ মার্চ, শুক্রবার সমাচার ডেস্ক : মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশে ১৯
| জাতীয় কোন মন্তব্য নাই১৮ মার্চ ২০২৬ সমাচার ডেস্ক : ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর
| জাতীয় কোন মন্তব্য নাইসঞ্জীব কুমার সাহা-গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : সড়ক ও সেতু
| জাতীয় কোন মন্তব্য নাইমাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া
| শিরোনাম কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: রাজধানী ঢাকায় কর্মরত চট্টগ্রামের মিরসরাইয়ের সাংবাদিকদের সংগঠন ‘মিরসরাই
| রাজধানী কোন মন্তব্য নাইসমাচার ডেস্ক: মানব পাচারের মতো সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি
| শিরোনাম কোন মন্তব্য নাইসঞ্জীব কুমার সাহা – গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : প্রতিমন্ত্রী নুরুল
| জাতীয় কোন মন্তব্য নাইমোঃ শফিকুল ইসলাম শফিক ধর্মপাশা (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর
| শিরোনাম কোন মন্তব্য নাইঢাকা: আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড
| জাতীয়নিউজ ডেস্ক : সীমিত সম্পদ সত্ত্বেও বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ
| জাতীয়মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনে সড়ক দুর্ঘটনায়
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, গ্রীষ্মকালীন ও
| জাতীয়নিউজ ডেস্ক : গবাদিপশুর জাত উন্নয়নে সরকার সারাদেশে কৃত্রিম প্রজনন
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : ‘বর্তমান অবস্থার মধ্যে সব আদালতগুলোকে সুরক্ষা নিয়ে
| আইন ও আদালতস্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে লিওনেল মেসি ছিলেন না। ম্যাচের
| খেলাধুলাআন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুমকি দিয়ে
| আন্তর্জাতিক