ডিআইজি হলেন পুলিশের ৩২ কর্মকর্তা

ডিআইজি হলেন পুলিশের ৩২ কর্মকর্তা
নিউজ ডেস্ক : পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক পদের ৩২ জন কর্মকর্তাকে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।বুধবার (১১ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়।প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর অথবা নির্ধারিত ই-মেইলযোগে যোগদানপত্র প্রেরণ করবেন।জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে বলেও জানানো হয়।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

জামায়াতের অভিযোগে বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনের অনিয়ম খতিয়ে দেখবে ইসি

ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল প্রভাবিত করার শঙ্কা জামায়াতের প্রার্থীর