রোববার ঢাকা ছেড়েছেন ২৯ লাখ সিম ব্যবহারকারী

রোববার ঢাকা ছেড়েছেন ২৯ লাখ সিম ব্যবহারকারী
ঢাকা: ঈদুল ফিতর উদযাপনে রোববার (১ মে) প্রায় ২৯ লাখ মোবাইল সিমের গ্রাহক ঢাকা ছেড়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। ঈদের দুদিন আগে ঢাকা ছেড়ে যাওয়ার এই সংখ্যা সর্বোচ্চ।

মোস্তাফা জব্বার জানিয়েছেন, ১ মে পর্যন্ত তিন দিনে ঢাকা শহর ছেড়ে যাওয়া সিমের সংখ্যা ৭২ লাখ ৫ হাজার ২৫টি।

এর আগের দুই দিনে আনুমানিক ৩০ লাখ সিম ঢাকার বাইরে গিয়ে থাকলে সিমের মোট সংখ্যা কোটি অতিক্রম করে গেছে। ১ মে সর্বোচ্চ প্রায় ২৮ লাখ ৯৫ হাজার ৮০৯ সিমের গ্রাহক ঢাকা ছেড়েছে।

টেলিকম সংশ্লিষ্টরা বলছেন, একজন ব্যক্তি দুটি করে সিম ব্যবহার করেন। আর এই হিসাব সক্রিয় সিমের ক্ষেত্রে দেওয়া হয়েছে।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম

নওগাঁয় ভিজিএফের চাল চুরির মহোৎসব: গরিবের হক মারছেন মিরাট ইউপি প্রশাসক ও সদস্যরা