নিজ বন্দুকের গুলিতে বিজিবি সদস্য নিহত

নিজ বন্দুকের গুলিতে বিজিবি সদস্য নিহত
নিউজ ডেস্ক  : নিজের বন্দুকের গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সিপাহী নিহত হয়েছেন। তার নাম সোহরাব হোসাইন চৌধুরী (২৩)।শুক্রবার (২২ অক্টোবর) রাত ৯টায় ময়মনসিংহের খাগডহর এলাকায় অবস্থিত ৩৯ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পে এ ঘটনা ঘটে।শনিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় এ তথ‍্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।  তিনি জানান, ঘটনার খবর পেয়ে একজন ম‍্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই বিজিবি সদস্যের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  সূত্র জানায়, শুক্রবার রাতে নিজের জীবনের নানা বিষয় নিয়ে হতাশা ব্যক্ত করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সোহরাব। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

নীলসাগর ট্রেনের কোচ লাইনচ্যূত, কারন অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন।

পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম