২৪ ঘণ্টায় রাজধানীতে অভিযানে গ্রেফতার ৪৫

২৪ ঘণ্টায় রাজধানীতে অভিযানে গ্রেফতার ৪৫
নিজস্ব প্রতিবেদক : মাদক বিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।রোববার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০২ গ্রাম ১০১ পুরিয়া হেরোইন, ৪০ বোতল দেশি মদ, ২ কেজি ২০ গ্রাম ২৭ পুরিয়া গাঁজা ও ২ হাজার ৭২৩ পিস ইয়াবা জব্দ করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

আমি কিছু করিনি, করেছে আইন মন্ত্রণালয়: আসিফ নজরুল

“চবি সিন্ডিকেটে চ্যান্সেলর মনোনীত সদস্য নির্বাচিত হলেন অধ্যাপক ড. মোঃ মনজুরুল কিবরীয়া”