দুই মামলায় আটদিনের রিমান্ডে হেলেনা জাহাঙ্গীর

দুই মামলায় আটদিনের রিমান্ডে হেলেনা জাহাঙ্গীর
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবী থানার পৃথক দুই মামলায় বিতর্কিত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার (৩ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।এর মধ্যে পল্লবী থানার চাঁদাবাজি ও টেলিযোগাযোগ আইনের মামলায় চারদিন করে আটদিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান।গত ৩০ জুলাই গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হেলেনা জাহাঙ্গীরের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়।এদিন তার বিরুদ্ধে পল্লবী থানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের এক মামলায় সাতদিন ও চাঁদাবাজির মামলায় সাতদিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়। আসামিপক্ষে রিমান্ড বাতিল চাওয়া হয়। শুনানি শেষে বিচারক চারদিন করে আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম আর নেই

অপরাধী আমার ভাই হলেও ছাড় নেই, সুশাসনই শেষ কথা’: সমাজকল্যাণমন্ত্রী