নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলা কঠোর ‘লকডাউনের’ পঞ্চম দিনে সড়কে অবস্থান নিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, র্যাব, পুলিশ, আনসারসহ বিভিন্ন সংস্থার সদস্যরা।সোমবার (৫ জুলাই) সকাল থেকে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া, সাইনবোর্ড, কাঁচপুর, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কঠোরভাবে ‘লকডাউন’ বাস্তবায়নে মাঠে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক জানান, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রোস্টার করে দায়িত্ব পালন করছেন। করোনার সংক্রামণ বৃদ্ধিতে ‘লকডাউন’ মানা ছাড়া আমাদের কোনো ভিন্ন পন্থা নেই। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হলে কাউকে ছাড় দেওয়া হবেনা।