কাজিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাজিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে পুকুরের পানিতে ডুবে সাদিয়া আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  শনিবার (৩ জুলাই) দুপুরে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত সাদিয়া কাজিপুর পৌর এলাকার বেড়ীপোটল গ্রামের আব্দুস সুবহানের মেয়ে।শিশুটির বাবা আব্দুস সুবহান জানান, শনিবার সকাল থেকেই নিখোঁজ ছিল সাদিয়া। অনেক খোঁজাখুঁজির পর দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

যমুনাতেই উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেন্টমার্টিন উপকূলে সিমেন্ট-খাদ্যপণ্যসহ ১৯ পাচারকারী আটক