ঢাকা: রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১৮ জুন) সকাল ৬টা থেকে শনিবার (১৯ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, অভিযানে তাদের কাছ থেকে ১১ হাজার ২৯৫ পিস ইয়াবা, ৬২৫ গ্রাম হেরোইন, ২১ কেজি ৬৩০ গ্রাম গাঁজা, ১৫২ বোতল ফেনসিডিল ও ৭৮টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।