কোচ ভিনসেন্ট কোম্পানি

কোচ ভিনসেন্ট কোম্পানি

পেশাদারি ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ম্যানচেস্টার সিটির সাবেক কিংবদন্তি সেন্টার-ব্যাক ভিনসেন্ট কোম্পানি। ৩৪ বছর বয়সী বেলজিয়ান তারকা এবার পুরোদ্যমে কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন স্বদেশি ক্লাব আন্ডালেখটের।গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটির সঙ্গে ১১ বছরের সম্পর্কের ইতি টেনে নিজের পুরনো ঠিকানা আন্ডারলেখটে যোগ দেন কোম্পানি। বেলজিয়ান এই ক্লাবটির হয়ে ২০০৩ সালে পেশাদারি ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। পরে ২০০৮-২০১৯ পযর্ন্ত ক্যারিয়ারের সুবর্ণ অধ্যায় কাটিয়েছেন ইতিহাদ স্টেডিয়ামে।  কোম্পানি দ্বিতীয় মেয়াদে আন্ডারলেখটে যোগ দেন খেলোয়াড় ও কোচ হিসেবে। এবার এক মৌসুম পরেই অবসর নিয়ে পুরোদ্যমে ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব শুরু করবেন তিনি।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী তালিকা, থাকছে না ‘পরিবারতন্ত্র’!

হাম বর্তমানে একটি জাতীয় সমস্যায় রূপ নিয়েছে: ডিএসসিসি প্রশাসক