প্লেন বিধ্বস্ত হয়ে নাইজেরিয়ার সেনাপ্রধান নিহত

প্লেন বিধ্বস্ত হয়ে নাইজেরিয়ার সেনাপ্রধান নিহত
আন্তর্জাতিক ডে  : প্লেন বিধ্বস্ত হয়ে নাইজেরিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরু (৫৪) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা বাকি আরোহীও নিহত হয়েছেন।শনিবার (২২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।নাইজেরীয় বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির রাজধানী থেকে ১৮০ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাদুনায় কাদুনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
গত জানুয়ারিতেই সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন ৫৪ বছর বয়সী আত্তাহিরু। দেশটিতে চলমান জঙ্গি তৎপরতা দমনে সরকারের তৎপরতা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবেই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

খামেনির স্মরণে ইরানে জনসমুদ্র, যুদ্ধ নিয়ে বাড়ছে উত্তেজনা

ইসরায়েলের হামলায় লেবাননে দুইশরও বেশি নিহত-ইসরায়েলের হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন