ঢাকা: রাজধানীর হাজারীবাগে সড়ক দুর্ঘটনায় ফয়সাল নামে ১০ বছরের এক শিশু মারা গেছে।বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টায় হাজারীবাগের বেরিবাধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ফয়সাল পরিবারের সঙ্গে হাজারীবাগের বৌ বাজার এলাকায় থাকতো। তার বাবা ফারুক হোসেন পেশায় একজন রিকসা চালক।নিহতের বাবা জানান, ফয়সাল স্থানীয় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) এ কে আজাদ জানান, বেরিবাধ আর এস পাম্প সংলগ্ন রাস্তায় বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ঘে বাইসাইকেলে থাকা ফয়সাল আহত হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সারে ৬টার দিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর বাস ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে দুই চালক পালিয়ে গেছে।