জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর বাজারে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির চাকায় গায়ের চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লেগে নাইম ইসলাম (২০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত নাইম একই জেলার কালাই উপজেলার কাদিরপুর দক্ষিণপাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কালাই থেকে ভটভটি নিয়ে ক্ষেতলাল হয়ে দুপচাচিয়া বাজারে দিকে যাচ্ছিলেন নাইম। পথে শিবপুর বাজার এলাকায় নিজ গায়ের চাদর ভটভটির চাকায় পেঁচিয়ে যায়। এ সময় গলায় ফাঁস গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরেন্দ্রনাথ মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।