না.গঞ্জে পারটেক্সের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

না.গঞ্জে পারটেক্সের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে পারটেক্স গ্রুপের কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ কাছে।শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। আমাদের আটটি ইউনিট কাজ শুরু করেছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানানো যাচ্ছে না। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

আমি কিছু করিনি, করেছে আইন মন্ত্রণালয়: আসিফ নজরুল

“চবি সিন্ডিকেটে চ্যান্সেলর মনোনীত সদস্য নির্বাচিত হলেন অধ্যাপক ড. মোঃ মনজুরুল কিবরীয়া”