যুবলীগ কর্মীকে ছুরিকাঘাতের ঘটনায় ৫ জন গ্রেফতার

যুবলীগ কর্মীকে ছুরিকাঘাতের ঘটনায় ৫ জন গ্রেফতার

চট্টগ্রাম: প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত যুবলীগ কর্মী আলমগীর হোসেনের দায়ের করা মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুকদারবিষয়টি জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন- সুমন (১৯), জাহিদুর রহমান তৌহিদ (২৮), মাহিদী হাসান ইমন (২০), মো. সাজ্জাদ (২৩), ইব্রাহিম মাহমুদ (৩০)।

শুক্রবার রাতে ১৪ নম্বর লালখান বাজার মতিঝর্ণা এলাকায় ছুরিকাঘাতে আলমগীর হোসেন আহত হন। তিনি আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবু হাসনাত বেলালের অনুসারী বলে জানা গেছে। পরে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাঙলা কলেজস্থ চাটগাঁইয়া ছাত্র কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার মাহফিল

ধর্মপাশায় নব- নির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত