প্রতারণার অপরাধে এসআইসহ আটক ৫

প্রতারণার অপরাধে এসআইসহ আটক ৫

নওগাঁনওগাঁর বদলগাছীতে প্রতারণার অপরাধে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও এক নারীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে আদালতে পাঠানো হয়।

আটকরা হলেন- ঢাকা রিজার্ভ পুলিশের এসআই গোলাম মোস্তফা (৪৬), তার ছেলে শফিউল কবির রকি (২৩), ছেলের বন্ধু সোহাগ (২১), পারভেজ (৩৬) ও জেলার বদলগাছী উপজেলার ভগবানপুর গ্রামের ওবাইদুল কবিরাজ (৫০) ও তার স্ত্রী পিয়ারা বেগম (৪৫)।

জানা যায়, তক্ষক বেচা-কেনা নিয়ে প্রতারণার অভিযোগে তাদের আটক করা হয়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের আহাম্মদ  বিষয়টি নিশ্চিত করেছেন।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

আমি কিছু করিনি, করেছে আইন মন্ত্রণালয়: আসিফ নজরুল

“চবি সিন্ডিকেটে চ্যান্সেলর মনোনীত সদস্য নির্বাচিত হলেন অধ্যাপক ড. মোঃ মনজুরুল কিবরীয়া”