৩ ফেরিতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে পারাপার

৩ ফেরিতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে পারাপার

মুন্সিগঞ্জশিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে তিনটি ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে। গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ছিল।

এরপর সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার পর থেকে পরীক্ষামূলক তিনটি ফেরি চালু করে বিআইডব্লিউটিসি। ফেরিগুলো হলো-কুমিল্লা, ফরিদপুর ও ক্যামেলিয়া।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম মো. সফিকুল ইসলাম জানান, রোববার দুপুর থেকে চায়না চ্যানেলে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সোমবার সকাল সাড়ে ১০টা থেকে পরীক্ষামূলক তিনটি ফেরি চলাচল করে। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে কুমিল্লা ফেরিটি কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। এছাড়া শিমুলিয়া ঘাটের উদ্দেশে ফরিদপুর ও ক্যামেলিয়া নামে দুইটি ফেরি আসে।

মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টিআই) মো. হিলাল উদ্দিন জানান, শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় আছে ৫০টির মতো ট্রাক ও ১৫টির মতো ছোট গাড়ি।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

টেকনাফে পুলিশের পৃথক অভিযানে ৭ আসামি গ্রেফতার

রাজাপুরে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির কাছে প্রায় ২ শতাধিক গ্রাহক টালবাহানার শিকার, মেয়াদোত্তীর্ণ পলিসির টাকা না পাওয়ার অভিযোগে ক্ষোভ